উল্টাপাল্টা বাবা | Ultapalta Baba | Bornomala & Chamok Hasan | বর্ণমালা | চমক

Chamok Hasan Video 1 years ago

Description

নতুন গান: উল্টাপাল্টা বাবা। বর্ণমালার জন্মদিনে ওর গলায় গাওয়া গান।

জরুরি প্রয়োজনে বহ্নি আর পরশমণিকে দেশে যেতে হয়েছিল। তখন বর্ণমালার সাথে বেশ কয়েকদিন শুধু আমি ছিলাম। বাবা-মেয়ের খুনসুটি, বাবাকে মেয়ের শাসন - এর মধ্য দিয়ে ভালোয়-ভালোয় পার হয়ে গেল সময়টুকু। সেই স্মৃতি ধরে রাখতে আমাদের বাবা-মেয়ের পরিবেশনা।

উল্টাপাল্টা বাবা
কণ্ঠ: বর্ণমালা
কথা, সুর, নেপথ্য কণ্ঠ: চমক হাসান

উল্টাপাল্টা বাবা আমার উল্টাপাল্টা বাবা (২)
এখন থেকে আর রাত জেগে কাজ করা যাবে না
লাগুক মজা তবু পচা পচা ওসব খাওয়া যাবে না
নিয়ম করে চলতে হবে, বুঝছ নাকি বাবা
আমার কথা শুনতে হবে, নইলে বকা খাবা!!
উল্টাপাল্টা বাবা আমার উল্টাপাল্টা বাবা (২)

আমার মা পাখিটা কোথায় গেল খুঁজেই পাই না
আজ তোরাই আমার আদর শাসন, তোরাই আমার মা
এখন তুমি বেশি বেশি সাবধানে রবে
তোমার কিছু হলে আমাদের কী হবে!

তাই, শরীরটাকে যত্ন নিতে কোরো নাকো বাহানা
পানি খেতে আর গোসল দিতে ভোলা যাবে না না না
দুইটা ঘণ্টা খেলতে হবে, বুঝছ নাকি বাবা
রোজ আমাদের সঙ্গে করে পার্কে নিয়ে যাবা!
উল্টাপাল্টা বাবা আমার উল্টাপাল্টা বাবা (২)