মন ভালো করা গান | পারিবারিক গান। Bonhi Chamok Bornomala Poroshmoni | Mon bhalo kora gan |

Chamok Hasan Video 6 months ago

Descrizione

আমাদের নতুন গান- 'মন ভালো করা গান'
২০২৪ এ আমি হারিয়েছি আমার মা-কে, ২০২৫ এ বহ্নি হারিয়েছে ওর মা-বাবা দুজনকেই। তারপরেও আমরা ভালো থাকার চেষ্টা করি আমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য, আমাদের বর্ণমালা আর পরশমণির জন্য…
ওরাই আমাদের জীবনের- মন ভালো করা গান।

এবারে ডিসেম্বরের ছুটির সময়ে আমার আব্বু (আহসান নবাব) আর ছোট বোনও ছিল আমাদের সাথে। বর্ণমালা আর পরশমণি সুন্দর সময় কাটিয়েছে ওদের সাথে। ভিডিওতে ওদেরকেও রাখলাম, স্মৃতির অংশ হয়ে রইল।

-------------------------------------------------------
মন ভালো করা গান
-------------------------------------------------------
কণ্ঠ: চমক, বহ্নি, বর্ণমালা, পরশমণি
কথা: চমক হাসান, ফিরোজা বহ্নি
সুর: চমক হাসান
অভিনয়: চমক হাসান, ফিরোজা বহ্নি, বিনীতা বর্ণমালা, প্রমিতা পরশমণি, আহসান নবাব, কৃতি হক চারু
-------------------------------------------------------
গানের কথা
-------------------------------------------------------
হয়তো তোমার সময়টা এখন যাচ্ছে ভীষণ কঠিন
হয়তো যেমন ভেবেছ, তেমন কাটছে না কিছুতেই দিন
তবু মুখটা কালো করে রেখো না, (না না)
দেখো আছি আমরা সবাই, (সবাই)
একা একা দূরে বসে থেকো না, (না না)
এসো এসো তোমায় শোনাই-
একটা মন ভালো করা গান

একদিকে একটু গোছালে
অন্য দিকে ছন্নছাড়া সব
হিসাবের এপাশ ওপাশ- মেলানো অসম্ভব
আমার ক্লান্ত লাগে খুব
স্বপ্নগুলো ভয়ে চুপ
ইচ্ছেরা কি দিলো ডুব অবেলায়?
তবু হঠাৎ ভালোবাসায়
স্বপ্নগুলো দোলে আশায়
কেউ যেন বুকের গভীরটায় শুনতে চায়-
একটা মন ভালো করা গান
Rabadaba ramba damba dambeo beo rabambabe E-I-E-I-O

আমাদের খেলাঘরে আসো না, (আসো, আসো)
নতুন একটা গল্প বানাই
প্রাণখুলে একটুখানি হাসো না, (হাসো, হাসো)
সময়টা খুশিতে রাঙাই
দেখো স্বপ্নের বর্ণমালায় সাজাব, জীবন-কাব্য এখনই
আর মেঘগুলো রোদ হবে, ছুঁয়ে দেবে যেই আগুনের পরশমণি
আপাতত চলো এই জঞ্জালে খুঁজে নেই ছোট ছোট সুখ (ছোট ছোট)
আর পরিপাটি সকালের আশা নিয়ে পরানের গহীনে বাজুক

একটা মন ভালো করা গান
একটা মন ভালো করা গান,
একটা মন মন মন মন মন মন মন মন ম---ন ভালো করা গান