Description
শুভ জন্মদিন বহ্নি। তোমার জন্য এই গান। আমাদের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই বন্ধু ধ্রুব, অন্বেষা, শান্তা, জুলফিকার আর আমাদের ছানাপোনাদের!
------------------------------------------------------------------------------------
আমি মুগ্ধ চোখে চেয়ে দেখি তারে
এমনও কি মানুষ হতে পারে?
আমি অবাক হয়ে ভাবি বারেবারে
এমনও কি মানুষ হতে পারে?
তাকে চিনলে
তাকে চিনলে ক্লিওপেট্রা জ্বলে যেত ঈর্ষায়
নেফারতিতি রাষ্ট্রনীতি ভুলে ডুবত হতাশায়
ট্রয়ের যুদ্ধ থেমে যেত কোথায় হারাত হেলেন
তার কাছে শান্তি খুঁজত স্বয়ং বনলতা সেন
ভিঞ্চি তাকে চিনত যদি, মোনালিসা নয় তারই ছবি
এঁকে আপন মনে ভাবত আহারে
এমনও কি মানুষ হতে পারে?
সে প্রাচীন চাঁদের বুড়ি, তবু নবীন উনিশ কুড়ি!
অবিচল প্রজ্ঞাবতী, তবু চঞ্চল প্রজাপতি!
সুহাসিনী, সুভাষিণী, স্নেহময়ী, অভিমানী-
কত রঙে রংধনুর বাহার!
কার প্রেয়সী, সেই রোদসী
মায়ায় বেঁধে রাখে আকাশ ভূ-সংসার
আমার অষ্টক-পূর্ণ, শান্তির রসায়ন-
যদি দিনশেষে আয়েশে পাই তারে-
এমনও কি মানুষ হতে পারে?
আমি মুগ্ধ চোখে চেয়ে দেখি তারে
এমনও কি মানুষ হতে পারে?