Description
কখন আসবে তুমি
কথা, সুর, কণ্ঠ: চমক হাসান
নেপথ্য কণ্ঠ: ফিরোজা বহ্নি
১৬ বছর আগের এই দিনে অনেক অনিশ্চয়তা আর শঙ্কার পথ পেরিয়ে প্রিয় মানুষকে বলে ফেলেছিলাম মনের কথাটি। সেই দিনের কিছু অংশ নিয়ে এই গান, সাথে AI দিয়ে এনিমেট করার সামান্য চেষ্টা…
গানের কথা:
সোহরাওয়ার্দী উদ্যানে ঘাসের বিছানায়
আধশোয়া হয়ে একা আমি ডুবে আছি কবিতায়
আকাশে কালো মেঘ, বুঝি বৃষ্টি নামে এখুনি
দুরুদুরু বুকে নিশ্চুপে -অপেক্ষার প্রহর গুনি-
কখন আসবে তুমি?
যে কথা বলব বলে আজ-
তিলে তিলে সাহস জমিয়েছি এতদিন-
লেখা শেষ তার পাণ্ডুলিপি
মনে মনে মহড়া চলছে রাতদিন।
কী বলবে তুমি, কে জানে!
ঝড়ের নিশান আসমানে।
অস্থিরতায় আশা নিরাশার জাল বুনি!
কখন আসবে তুমি?
একটা ফোন আসবে তাই, উদাসী বসে আছি কতক্ষণ!
দেখি তোমার সাতটা মিসড কল, এ কেমন প্রহসন!
‘টিএসসি ডাস ক্যাফে’তেই - দেখা হবে, এই হলো ঠিক।
তুমি আসছ রিকশায়, আমি হাঁটছি দিগ্বিদিক!
হেঁটে হেঁটে পৌঁছে গেছি, সেও তো বহুক্ষণ আগে।
পলাশী থেকে এইটুকু আসতে বুঝি এতক্ষণ লাগে?
রিকশা আসবে কখন - ভেবে উদ্ভ্রান্ত মন।
ক্ষণে ক্ষণে শুধু তোমার আওয়াজ শুনি!
কখন আসবে তুমি?