গানে গানে ক্ষমার আবেদন । চমক হাসান । ফিরোজা বহ্নি | Bonhi's Birthday 2025 | Chamok Bonhi

Chamok Hasan Video 19 days ago

설명

-গানে গানে ক্ষমার আবেদন-
এটা ২০২৫ এ বহ্নির জন্মদিনে। ফেসবুকে দিয়েছিলাম, খেয়াল করলাম, ইউটিউবে দেওয়া হয়নি- তাই আপলোড করে রাখলাম। ওর এই জন্মদিনটা অন্যরকম ছিল। এমনিই নানান কারণে মন খারাপ ছিল, তার মধ্যে জন্মদিনের ঠিক আগ দিয়ে আমাদের কথা কাটাকাটি হয়, আমি রাগের মাথায় ওকে বেশকিছু খারাপ কথা বলে ফেলি। এরপর নিজেই অনুতাপে ভুগতে থাকি- যাকে এত ভালোবাসি, তার এমন কষ্টের সময়ে আরও কষ্ট দিলাম!!
.
অনুশোচনায় ভুগে ভুগে গানটা লিখি। সুর কিংবা কাব্যিকতার খামতি থাকলেও আমার অনুভূতির কমতি ছিল না। আমি জানি শব্দগুলোর ভেতরের অর্থ সবই বহ্নির জানা। আরও জানি, আমার আনাড়ি আবেগ আর অর্ধেক বলা কথাগুলো সব থেকে ভালো ও-ই বুঝতে পারে। সেই ভরসাতেই এই অণুগান!
———————-
‘সত্যি তো এই’
কথা, সুর: চমক হাসান
উপলক্ষ্য: বহ্নির জন্মদিন
.
সত্যি তো এই, আমার আর কেউ নেই
শুধু তোমাকেই চেয়েছি বারেবার।
সত্যি এটাই - আজও তোমাকেই চাই
যতই দূরে যাই, ফিরে আসি আবার।
.
কত কথা বলে ফেলি কথায় কথায়,
রাগের মাথায়।
সম্বিত ফিরে পেলে মরি লজ্জায়-
লুকোব কোথায়?
.
অর্বাচীন আমি, ক্ষমা করে দাও-
মাথা পেতে নেব যদি সাজা দিতে চাও!
পুরনো চোখে একটিবার তাকাও,
বুকের জমিনটুকু কেবলই তোমার!
.
সত্যি তো এই, আমার আর কেউ নেই
শুধু তোমাকেই চেয়েছি বারেবার।
সত্যি এটাই - আজও তোমাকেই চাই
যতই দূরে যাই, ফিরে আসি আবার।
---------------------------------------------
জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা আরেকবার