Sei Golper Raat। সেই গল্পের রাত | Original: Fairuz | Translation: Chamok Hasan

Chamok Hasan Video 1 years ago

Beschreibung

অনুবাদ গান: গল্পের রাত
মূল গান: কান এনা তাহুঁ
মূল শিল্পী: ফাইরুয (লেবানিজ শিল্পী)
ভাবানুবাদ ও কণ্ঠ: চমক হাসান

পরিবারের সদস্যদের অসুস্থতা, ক্যান্সারে মা-কে হারানো- এমন নানা কারণে অনেকদিন ধরেই মন ভালো নেই। ছাপোষা জীবনের বাইরে আর তেমন কিছু করা হয় না। এরই মাঝে কদিন আগে ইলেক্ট্রিক্যাল ডে হলো বুয়েটে। জুনিয়রেরা অনুরোধ করলো কিছু একটা পাঠাতে। মনে হলো এই গানটা ভাবানুবাদ করে ফেলি।

মূল গানটা ৭০ এর দশকে গেয়েছিলেন ফাইরুয। তিনি লেবাননের একজন মহিলা শিল্পী, আরব বিশ্বের সবচেয়ে প্রথিতযশা শিল্পীদের একজন তিনি। এখন বয়স ৯০ ছুঁইছুঁই। ৬ দশক ধরে লেবাননের সংগীত জগতে রাজত্ব করছেন তিনি, ১৫০০ এর উপরে গান গেয়েছেন। এখনও লেবাননের বহু রেডিও চ্যানেলে তার গান ছাড়া অনুষ্ঠান শুরু হয় না, এতটাই প্রভাবশালী তিনি ছিলেন।

মূল গানটা ছিল একটা মিল (গমের কল) নিয়ে, যেখানে রাত হলেই আড্ডা জমাত মানুষ। এই ব্যাপারটাকে আমার বুয়েটের দিনগুলোতে ছাদের আড্ডার সাথে মিলিয়েছি। সেটা ভেবেই ভাবানুবাদ করা। অস্থির সময়ে স্মৃতিকাতরতা এক ধরনের মানসিক স্বস্তি দেয়...