তোমার লোভে | বহ্নির জন্মদিনে ঘরোয়া গান | Tomar Lobhe | Chamok Hasan |

Chamok Hasan Video 2 years ago

Description

শুভ জন্মদিন, বহ্নি ❤ । গানে গানে রইল উপহার।
“বহ্নির জন্য গান: তোমার লোভে”
কথা, সুর: চমক হাসান

গানটা এখানেই প্রথম গাইছি। এই ভিডিও করার মাত্র অল্প কিছুক্ষণ আগে লেখা শেষ হয়েছে। স্বভাবতই গাইতে গিয়ে একটু এলোমেলো হয়েছে। পরে কখনও ভালো করে রেকর্ড করলে সুরে-কথায় সামান্য অদল-বদল হতে পারে। তবু মনে হলো তোমায় শোনানো প্রথম রূপটা স্মৃতিতে থাকুক!!
বিশেষ কৃতজ্ঞতা: হিমেল, স্বর্ণা। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, যখন তখন এমন হুটহাট আমন্ত্রণে সাড়া দিয়ে চলে আসার জন্য।

পুনশ্চ: এটা ইউটিউবে দেওয়ার পরিকল্পনা ছিল না। ভেবেছিলাম ভালো করে রেকর্ড করে তারপর এখানে দেবো। কিন্তু ফেসবুক থেকে ভিডিও নিয়ে অনেকে ইউটিউবে আপলোড করে দেয়, তখন নিজের গানে নিজেকেই কপিরাইটের ঝামেলায় পড়তে হয়। এই চিন্তা থেকে এই 'Raw' Version টাও ইউটিউবে আপলোড করলাম।