এলেবেলে পাঠশালা হেমন্ত ২০২৪ সেশন

Chamok Hasan Video 1 years ago

Description

এলেবেলে পাঠশালা হেমন্ত ২০২৪ সেশনের ভর্তির অনুরোধ ফর্মের লিঙ্ক:
https://forms.gle/GzdKy4dVg6BsxSjM8

বন্যা পরিস্থিতির ভেতরে ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলতে হচ্ছে বলে আন্তরিকভাবে দুঃখিত। এর আগে ইনবক্সে এবং মন্তব্যের ঘরে কিছু মানুষ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাদেরকে জানানোর উদ্দেশ্যে এই পোস্ট।

আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রবাসী বাংলা ভাষাভাষী বাচ্চাদের বাংলা শেখানোর জন্য বহ্নির পরিচালনায় অনলাইন বাংলা স্কুল 'এলেবেলে পাঠশালা'র হেমন্ত সেশনের ক্লাস।

এই সেশনের অধিকাংশ ব্যাচ এরই মাঝে প্রায় পূর্ণ হয়ে গেছে। আর অল্প কিছু নতুন বাচ্চাকে ভর্তি নেওয়া হবে।

ফুটফুটে ( ৩.৫-৫ বছর) ব্যাচে ৩ জন, আনন্দ সন্ধ্যা ( ৫-৭ বছর) ব্যাচে ৩ জন, আনন্দ সকাল (৫-৭ বছর) ব্যাচে ১ জন, প্রান্তর ( ৯-১১ বছর) ব্যাচে ৩ জন নতুন ছাত্র ভর্তির সুযোগ রয়েছে!

যেসব অভিভাবক তাদের তাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে চান, তারা এই পোস্টের শুরুতে দেওয়া ফর্মের মাধ্যমে আমাদেরকে অনুরোধ জানাতে পারেন। ফর্মে ক্লাসের সময়সূচি, নিয়ম-শর্ত সব কিছুর তথ্য আছে।