-গানে গানে ক্ষমার আবেদন- এটা ২০২৫ এ বহ্নির জন্মদিনে। ফেসবুকে দিয়েছিলাম, খেয়াল করলাম, ইউটিউবে দেওয়া হয়নি- তাই আপলোড করে রাখলাম। ওর এই জন্মদিনটা অন্যরকম ছিল। এমনিই নানান কারণে মন খারাপ ছিল, তার মধ্যে জন্মদিনের ঠিক আগ দিয়ে আমাদের কথা কাটাকাটি হয়, আমি রাগের মাথায় ওকে বেশকিছু খারাপ কথা বলে ফেলি। এরপর নিজেই অনুতাপে ভুগতে থাকি- যাকে এত ভালোবাসি, তার এমন কষ্টের সময়ে আরও কষ্ট দিলাম!! . অনুশোচনায় ভুগে ভুগে গানটা লিখি। সুর কিংবা কাব্যিকতার খামতি থাকলেও আমার অনুভূতির কমতি ছিল না। আমি জানি শব্দগুলোর ভেতরের অর্থ সবই বহ্নির জানা। আরও জানি, আমার আনাড়ি আবেগ আর অর্ধেক বলা কথাগুলো সব থেকে ভালো ও-ই বুঝতে পারে। সেই ভরসাতেই এই অণুগান! ———————- ‘সত্যি তো এই’ কথা, সুর: চমক হাসান উপলক্ষ্য: বহ্নির জন্মদিন . সত্যি তো এই, আমার আর কেউ নেই শুধু তোমাকেই চেয়েছি বারেবার। সত্যি এটাই - আজও তোমাকেই চাই যতই দূরে যাই, ফিরে আসি আবার। . কত কথা বলে ফেলি কথায় কথায়, রাগের মাথায়। সম্বিত ফিরে পেলে মরি লজ্জায়- লুকোব কোথায়? . অর্বাচীন আমি, ক্ষমা করে দাও- মাথা পেতে নেব যদি সাজা দিতে চাও! পুরনো চোখে একটিবার তাকাও, বুকের জমিনটুকু কেবলই তোমার! . সত্যি তো এই, আমার আর কেউ নেই শুধু তোমাকেই চেয়েছি বারেবার। সত্যি এটাই - আজও তোমাকেই চাই যতই দূরে যাই, ফিরে আসি আবার। --------------------------------------------- জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা আরেকবার
Chamok Hasan
15 recent indexed videos · 620 subscribers
Fresh from Chamok Hasan
Showing 12 of 15 kept videos
গানে গানে ক্ষমার আবেদন । চমক হাসান । ফিরোজা বহ্নি | Bonhi's Birthday 2025 | Chamok Bonhi
Indexed videos from Chamok Hasan
গানে গানে ক্ষমার আবেদন । চমক হাসান । ফিরোজা বহ্নি | Bonhi's Birthday 2025 | Chamok Bonhi
-গানে গানে ক্ষমার আবেদন- এটা ২০২৫ এ বহ্নির জন্মদিনে। ফেসবুকে দিয়েছিলাম, খেয়াল করলাম, ইউটিউবে দেওয়া হয়নি- তাই আপলোড করে রাখলাম। ওর এই জন্মদিনটা অন্যরকম ছিল। এমনিই নানান কারণে মন খারাপ ছিল, তার মধ্যে জন্মদিনের ঠিক আগ দিয়ে আমাদের কথা কাটাকাটি হয়, আমি রাগের মা...
Open this video on Chamok Hasanবহ্নির জন্মদিনে গান- এমনও কি মানুষ হতে পারে | চমক হাসান | ফিরোজা বহ্নি
শুভ জন্মদিন বহ্নি। তোমার জন্য এই গান। আমাদের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই বন্ধু ধ্রুব, অন্বেষা, শান্তা, জুলফিকার আর আমাদের ছানাপোনাদের! ------------------------------------------------------------------------------------ আমি মুগ্ধ ...
Open this video on Chamok Hasanকখন আসবে তুমি | Kokhon Asbe Tumi | চমক হাসান , ফিরোজা বহ্নি
কখন আসবে তুমি কথা, সুর, কণ্ঠ: চমক হাসান নেপথ্য কণ্ঠ: ফিরোজা বহ্নি ১৬ বছর আগের এই দিনে অনেক অনিশ্চয়তা আর শঙ্কার পথ পেরিয়ে প্রিয় মানুষকে বলে ফেলেছিলাম মনের কথাটি। সেই দিনের কিছু অংশ নিয়ে এই গান, সাথে AI দিয়ে এনিমেট করার সামান্য চেষ্টা… গানের কথা: সোহরাওয়ার্দ...
Open this video on Chamok Hasan“উষ্টা”। সত্য ঘটনা অবলম্বনে লেখা… 😜 এই ‘funny’ গান আমার কন্যার খুব পছন্দের ।
Open this video on Chamok Hasanগান - রেনউইকের বাঁধে। Chamok Hasan
কুষ্টিয়ার বন্ধুদের জন্য এই গান - ‘রেনউইকের বাঁধে’! কয়েকদিন আগে ছোটবেলার স্কুলের গ্রুপে বন্ধু পল্লব বললো- একটা গান শোনা। ওর কথা শুনে কুষ্টিয়ার অনেক স্মৃতি মনে পড়ল। বিশেষভাবে মনে পড়ছিল রেনউইকের বাঁধে নৌকায় চড়ে গড়াই বেয়ে পদ্মার মোহনায় যাওয়ার স্মৃতিগ...
Open this video on Chamok Hasanমন ভালো করা গান | পারিবারিক গান। Bonhi Chamok Bornomala Poroshmoni | Mon bhalo kora gan |
আমাদের নতুন গান- 'মন ভালো করা গান' ২০২৪ এ আমি হারিয়েছি আমার মা-কে, ২০২৫ এ বহ্নি হারিয়েছে ওর মা-বাবা দুজনকেই। তারপরেও আমরা ভালো থাকার চেষ্টা করি আমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য, আমাদের বর্ণমালা আর পরশমণির জন্য… ওরাই আমাদের জীবনের- মন ভালো করা গান। এবারে ডিস...
Open this video on Chamok Hasanএইটুকুনি ছিলি তুই | Eitukuni Chili Tui | Chamok Hasan | Poroshmoni Birthday Song
অণুগান: এইটুকুনি ছিলি তুই পরশমণির জন্মদিন ছিল আজ। কেন জানি আজ খুব মায়া হচ্ছিল ওর জন্য। কেমন করে বড় হয়ে যাচ্ছে। যতটুকু সময় ওকে দেওয়া দরকার, যতটা আদর এমন আদুরে একটা বাচ্চার প্রাপ্য, সেটা দিতে পারছি কিনা জানি না। আমরা নিজেরাই এমন একটা ঝড়ের ভেতর দিয়ে যাচ্ছি, ওর...
Open this video on Chamok Hasanউল্টাপাল্টা বাবা | Ultapalta Baba | Bornomala & Chamok Hasan | বর্ণমালা | চমক
নতুন গান: উল্টাপাল্টা বাবা। বর্ণমালার জন্মদিনে ওর গলায় গাওয়া গান। জরুরি প্রয়োজনে বহ্নি আর পরশমণিকে দেশে যেতে হয়েছিল। তখন বর্ণমালার সাথে বেশ কয়েকদিন শুধু আমি ছিলাম। বাবা-মেয়ের খুনসুটি, বাবাকে মেয়ের শাসন - এর মধ্য দিয়ে ভালোয়-ভালোয় পার হয়ে গেল সময়টুকু। সেই স্ম...
Open this video on Chamok HasanSei Golper Raat। সেই গল্পের রাত | Original: Fairuz | Translation: Chamok Hasan
অনুবাদ গান: গল্পের রাত মূল গান: কান এনা তাহুঁ মূল শিল্পী: ফাইরুয (লেবানিজ শিল্পী) ভাবানুবাদ ও কণ্ঠ: চমক হাসান পরিবারের সদস্যদের অসুস্থতা, ক্যান্সারে মা-কে হারানো- এমন নানা কারণে অনেকদিন ধরেই মন ভালো নেই। ছাপোষা জীবনের বাইরে আর তেমন কিছু করা হয় না। এরই মাঝে ...
Open this video on Chamok Hasanএলেবেলে পাঠশালা হেমন্ত ২০২৪ সেশন
এলেবেলে পাঠশালা হেমন্ত ২০২৪ সেশনের ভর্তির অনুরোধ ফর্মের লিঙ্ক: https://forms.gle/GzdKy4dVg6BsxSjM8 বন্যা পরিস্থিতির ভেতরে ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলতে হচ্ছে বলে আন্তরিকভাবে দুঃখিত। এর আগে ইনবক্সে এবং মন্তব্যের ঘরে কিছু মানুষ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন...
Open this video on Chamok Hasanতোমার লোভে | বহ্নির জন্মদিনে ঘরোয়া গান | Tomar Lobhe | Chamok Hasan |
শুভ জন্মদিন, বহ্নি ❤ । গানে গানে রইল উপহার। “বহ্নির জন্য গান: তোমার লোভে” কথা, সুর: চমক হাসান গানটা এখানেই প্রথম গাইছি। এই ভিডিও করার মাত্র অল্প কিছুক্ষণ আগে লেখা শেষ হয়েছে। স্বভাবতই গাইতে গিয়ে একটু এলোমেলো হয়েছে। পরে কখনও ভালো করে রেকর্ড করলে সুরে-কথায় ...
Open this video on Chamok Hasan