গান - আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না | চমক হাসান | বহ্নি | বর্ণমালা | পরশমণি | Khete chay na

Chamok Hasan Video 2 years ago

Description

নতুন গান- আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না !!
কণ্ঠ: ফিরোজা বহ্নি, চমক হাসান, বর্ণমালা, পরশমণি
তালযন্ত্র: আহসান হাবীব শিপলু

ছোট্ট পরশমণিও দেখতে দেখতে ‘দুই’ হয়ে গেল। ওর দ্বিতীয় জন্মদিন উপলক্ষ্যে আমাদের পরিপাটি পরিবারের এই পরিবেশনা।

এই দুই বছরে পরশমণিকে ঘিরে আমাদের যে সংগ্রাম, সেটা মূলত ওকে খাওয়ানো নিয়ে। মনে হলো, এই কষ্টে আছেন আমাদের মতো অনেক তরুণ বাবা-মা-ই। তাই কষ্টটাকে সুর-ছন্দে হালকা করার সামান্য এই প্রয়াস। ভুক্তভোগী সকল বাবা-মাকে এই গানটি উৎসর্গ করা হলো!

কিছু মানুষের কাছে বিশেষ কৃতজ্ঞতা। আমার বন্ধু শিপলু তবলায় সঙ্গত করেছে। একবার অনুরোধ করেছি, তাতেই মহা উৎসাহে ও তিনবার রেকর্ড করে পাঠিয়ে দিয়েছে, সেই তিন হাজার মাইল দূর থেকে। ওর স্ত্রী নাসিমা আর পুত্র আফরাজ বাবাকেও বিশেষ ধন্যবাদ, ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য!

এখানে বর্ণমালা ও পরশমণির নিয়মিত শিশু বিশেষজ্ঞ ডাক্তার একজন বাংলাদেশী- ডাঃ হাসান মুরাদ চৌধুরী। যথেষ্ট খ্যাতিমান এবং ব্যস্ত মানুষ তিনি। তবে তার থেকেও বড় হলো তিনি অসম্ভব ভালো একজন মানুষ, আর আমাদের বাচ্চাদেরকেও খুবই আদর করেন। খাওয়ার সমস্যা নিয়ে ওনার কাছে গেলেই উনি কিছু কথা আমাদের বলেন। মনে হলো তার নিজের কথাটাই ছন্দে গেঁথে রাখলে স্মৃতিময় একটা ব্যাপার হবে। তাকে অনুরোধ করতেই ভিডিও করতে রাজি হয়ে গেলেন! কৃতজ্ঞতা জানাবার ভাষা আমাদের নেই।

ডাঃ মুরাদ ভাইয়ের স্ত্রী মুন্নী ভাবী, আমাদের বাংলাদেশী কমিউনিটির রুমান ভাবী, প্রকৌশলী মুহিবুর রইস মিলন ভাই এবং শিউলি ভাবীর কাছেও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

জন্মদিনের সময় হিমেল আর স্বর্ণা সাহায্য করেছে অনেক। আন্তরিক ধন্যবাদ ওদেরকেও।

আর ধন্যবাদ আমার শাশুড়ি আম্মা (বহ্নির আম্মু) শেলিনা আর্জুমান্দ বানুকে- বহ্নির ছেলেবেলার খুব প্রাসঙ্গিক গল্পটা ভিডিওতে বলার জন্য।