Description
Saif Zohan Presents Bangla Original Song " তোমাকে খুঁজি / Tomake Khuji ". The Song's Lyrics written, Composed and Sung By Saif Zohan. The music is arranged by Shovon Roy. This song is a poetic journey of longing and search, where the narrator wanders through rivers, mountains, rain, and the sea in pursuit of a beloved. Using nature as a metaphor, it expresses loss, emotional vulnerability, and an unending hope of reunion. Even in pain and uncertainty, the heart continues to search, believing that finding the loved one will wash away all sorrow and tears.
Song : Tomake Khuji
Singer : Saif Zohan
Lyrics : Saif Zohan
Composition : Saif Zohan
Music : Shovon Roy
Tomake Khuji Lyrics -
নদী
ভেঙে যায় যদি
তুলবে কে বল নদীর কুলে ঘর?
ক্ষতি
শেষ পরিনতি
সময় যখন ভীষন স্বার্থপর
তখনো আমি
তোমাকে খুজি
খুঁজে না পেলে এই চোখ করে ছলছল
যদি খুঁজে পাই
তোমাকে আমি
তুমি মুছে দিও এই দু চোখের জল
নদীর বুকে দুলতে থাকা নাও
ডেকে বলে মোরে দূর পাহারে যাও
আমি ভাবি আমি খুজে ফিরি যাহারে
তার দেখা কি মিলবে পাহারে?
পাহারে
পাবো কি তাহারে
পাহার চুড়ায়, মেঘ যেথা নির্জন
আহারে
কাদি হাহাকারে
ক্লান্ত দীর্ঘ নিশ্বাসের মতন
তখনো আমি, তোমাকে খুজি
খুজে না পেলে এই চোখ করে ছলছল
যদি খুঁজে পাই
তোমাকে আমি
তুমি মুছে দিও এই দু চোখের জল
পাহারের গায়ে জড়িয়ে থাকা ঘাস
ডেকে বলে তার মেঘেই বসবাস
যতদিনে মন মেঘের কাছে যায়
মেঘ ততদিনে মিলেছে বরষায়
বরষা
নামেনি সহসা
এই ভাবনায় অনেকটা বছর
তরষা,
নিদান ভরসা
মেঘ ভেঙে যদি আসে বিষন্ন ঝড়
বৃষ্টি যখন এলো হিয়ে ঝর
তখনো আমি
তোমাকে খুজি
খুঁজে না পেলে এই চোখ করে ছলছল
যদি খুঁজে পাই
তোমাকে আমি
তুমি মুছে দিও এই দু চোখের জল
সাগরে
কুয়াশার ভোরে
জাপটে রাখি লহরীর গর্জন
জানো?
যা কিছু জমানো
সবটাই শুধু তোমায় সমর্পন
তখনো আমি তোমাকে খুজি
খুজে না পেলে এই চোখ করে ছলছল
যদি খুঁজে পাই
তোমাকে আমি
তুমি মুছে দিও এই দু চোখের জল
Contact For Advertising/Collaboration/Sponsorship -
Subscribe Now - https://goo.gl/HsFt7k
Like me on Facebook - https://goo.gl/RZG9yf
Follow me on Instagram - https://goo.gl/cbas44
WhatsApp: +8801575284737
Website : https://saifzohan.com
* ANTI-PIRACY WARNING * This content is Copyright to Saif Zohan. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
#saifzohan
#TomakeKhuji
#banglasong
#banglanewsong
#banglanewsong2026