Description
Saif Zohan Presents Bangla Original Song " মুছিনি তোমার নাম / Muchhini Tomar Naam ". The Song's Lyrics written, Composed and Sung By Saif Zohan. The music is arranged by Shovon Roy. The song describes a bittersweet journey of emotional resignation and hidden longing, where the narrator tries to trade away their pain to buy a fragile peace. Using the metaphor of a marketplace, it speaks of bartering away tears and memories, yet admits that the heart cannot truly erase the beloved's name. It is a quiet reflection on letting go, choosing no resentment even when imagining the past love in someone else's arms, and letting old shadows finally drift away.
Song : Muchhini Tomar Naam
Singer : Saif Zohan
Lyrics : Saif Zohan
Composition : Saif Zohan
Music : Shovon Roy
Muchhini Tomar Naam Lyrics -
হঠাৎ যদি তোমার আমার
দেখা হয়ে যায়
ভয় পেওনা
মনের ভেতর নেই কোন আর দায়
আমি দুঃখ সবই মুছে দিয়েছি
কিছু পয়সায় সুখ কিনেছি
করিনি দরদাম
শুধু মুছিনি তোমার নাম
দোষটা হয়তো আমারই ছিল
দিয়েছি তোমায় যেতে
অভিযোগ তাই নেই বেশিকিছু।
ঘৃনার বিপরীতে
হয়তো নিয়েছি কিছুখন বেশি
তোমায় খুজে পেতে
চিরকাল, যত প্রেম জমা ছিল
চেয়েছি তোমায়ই দিতে
আমি প্রেম ছিল যত মুছে দিয়েছি
কিছু পয়সায় সুখ কিনেছি
করিনি দরদাম
শুধু মুছিনি তোমার নাম
আমার চোখের পাপড়ি ডিঙিয়ে
দেখো তুমি যদি জল
জেনে নিও সেই জল লুকানোর
করবোনা কোন ছল
মরুর মতো শুকিয়ে গেছে
চোখের দুটি কোন
তোমার জন্য কান্নার আর
নেই কোন কারণ
আমি কান্না সবই মুছে দিয়েছি
কিছু পয়সায় সুখ কিনেছি
করিনি দরদাম
শুধু মুছিনি তোমার নাম
তোমার আমার যদি ,
দেখা হয় জেনে নিও
হাত ধরে যদি রাখে
সেদিন তোমার প্রিয়
খুব করে চাই, আমার চেয়েও
অধিক বাসুক ভালো
আমার দেয়া স্মৃতিগুলোতে
না থাকুক আর আলো
আমি স্মৃতি গুলো সব মুছে দিয়েছি
কিছু পয়সায় সুখ কিনেছি
করিনি দরদাম
শুধু মুছিনি তোমার নাম
Contact For Advertising/Collaboration/Sponsorship -
Subscribe Now - https://goo.gl/HsFt7k
Like me on Facebook - https://goo.gl/RZG9yf
Follow me on Instagram - https://goo.gl/cbas44
WhatsApp: +8801575284737
Website : https://saifzohan.com
* ANTI-PIRACY WARNING * This content is Copyright to Saif Zohan. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
#saifzohan
#MuchhiniTomarnaam
#banglasong
#banglanewsong
#banglanewsong2026