Description
সংখ্যালঘু নির্যাতন ও মব সন্ত্রাসের কারিগর বিএনপি-জামায়াত: জলঢাকায় জনতার তীব্র হুংকার!
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মীরগঞ্জ টু ডিয়াবাড়ী রাস্তা অবরোধ আজ হিন্দু সম্প্রদায়ের ওপর চলা বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে তীব্র বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজপথ প্রকম্পিত হয়েছে ফ্যাসিবাদী ও উগ্রবাদী শক্তির বিরুদ্ধে।
দেশজুড়ে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে চিহ্নিত অপশক্তির দোসররা। ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি ও জামায়াত চক্র পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। শিমুলবাড়ীর এই জঘন্য হিন্দু নির্যাতন সেই সুদূরপ্রসারী নীল নকশারই অংশ।